২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আগামী ১০ জুন দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ২০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
রোববার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (যুক্তিভুক্ত) মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বিকেএসপিতে স্পোর্টস সায়েন্সে স্নাতকোত্তর, আবেদন ১৫ জুন পর্যন্ত
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত ৭টি সরকারি কলেজে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে।
অধিভুক্ত কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এ আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনটি ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের যোগ্যতা, আসন সংখ্যা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে।
এদিকে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আগামী ৫ জুলাই থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এছাড়া কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের আসন বিন্যাস ৮ জুলাই এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

