একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল নটর ডেম কলেজ, আবেদন ১ থেকে ১০ সেপ্টেম্বর

জিটি ডেস্ক

প্রকাশ:

নটর ডেম কলেজ ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে আবেদন গ্রহণ করবে ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত
নটর ডেম কলেজ ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে আবেদন গ্রহণ করবে ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত|ছবি: জিটি সম্পাদিত

রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে ২৫ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিজস্ব নীতিমালায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবেদন ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত।

আরও পড়ুন: একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ, আবেদন ২ থেকে ৫ সেপ্টেম্বর

প্রতিষ্ঠানটিতে ভর্তিতে এবছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা; যা বিকাশের মাধ্যমে জমা দিতে হবে। 

সূত্র: নটর ডেম কলেজের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!