২৪ ঘণ্টায় তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

জিটি রিপোর্ট

প্রকাশ:

প্রতীকী ছবি
প্রতীকী ছবি|ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় তিনটি পৃথক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অপরজন কুমিল্লার একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী। তারা সবাই গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেলের মধ্যে আত্মহত্যা করেন।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে রাজধানীর হাজারীবাগের মনেস্বর রোডের একটি ভাড়া বাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সীমান্ত বিষাক্ত দ্রব্য পান করে আত্মহত্যা করেন।

আরও পড়ুন: ২৪ দিনে ১৯ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, আত্মহত্যা ৬

শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ৪৪তম আবর্তনের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের মরদেহ উদ্ধার করা হয়। তুরাগ থানার ডিউটিরত কর্মকর্তা এসআই ইখলাস মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক আলামতের ভিত্তিতে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

একই দিন (শুক্রবার) শিক্ষকের রোষানলে পড়ে একটি বিষয়ে পাঁচবার ফেল করার কারণে অভিমানে ১০৯টি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যা করেন কুমিল্লার বেসরকারি সেন্ট্রাল মেডিকেল কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী অর্পিতা নওশিন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!