আরাফাত রহমান কোকোর জন্মদিনে বিএনপির নানা কর্মসূচি

জিটি রিপোর্ট

প্রকাশ:

বনানী কবরস্থানে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
বনানী কবরস্থানে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা|ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ।

জন্মদিন উপলক্ষে বুধবার (১২ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া তার স্মরণে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন। দেশের ক্রীড়াঙ্গনেও তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন কোকো। এ সময় দেশের ক্রিকেটসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখেন তিনি।

আরও পড়ুন: আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন আরাফাত রহমান কোকো। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান তিনি।

আরাফাত রহমান কোকো ছিলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই।

তার মৃত্যুর পর প্রতিবছর জন্মদিনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করে আসছেন। এবারও তার জন্মদিন উপলক্ষে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!