আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে তরুণের মৃত্যু

জিটি রিপোর্ট

প্রকাশ:

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন নেত্রকোনার দীপ্ত চৌধুরী
আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন নেত্রকোনার দীপ্ত চৌধুরী |ছবি: সংগৃহীত

নেত্রকোনা শহরে আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে শহরের শহীদ মিনার মোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

মৃত দীপ্ত চৌধুরী শহরের মালনী এলাকার বাদল চৌধুরীর একমাত্র ছেলে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-মামুন সরকার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ঐতিহাসিক সেই নীল জার্সি পরেই ইংল্যান্ডকে হারাল আর্জেন্টিনা

প্রত্যক্ষদর্শী ও মৃত দীপ্তের বন্ধু জুবায়ের আহমেদ সাজিদ বলেন, আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর শহীদ মিনার এলাকায় আমরা সমর্থকেরা জড়ো হয়ে বিজয় উদযাপন করি। বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনার জয়ের পরও বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা সেখানে জড়ো হয়ে উল্লাস করতে থাকি। একপর্যায়ে দীপ্ত শহীদ মিনার মোড়ের সিঙ্গার শোরুম সংলগ্ন ভবনের ছাদে উঠে বিজয় উল্লাসের ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করে। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে উপস্থিত সমর্থকেরা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন সরকার বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!