রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পাকিস্তান হাইকমিশনের এক মুখপাত্র জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ফেসবুকে শেখ হাসিনার লাইভ শেয়ার: সাকিব আল হাসানের বাড়িতে হামলা
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাকিস্তানের হাইকমিশনার ও তার স্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
প্রাথমিকভাবে আগুনের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে দায়ী করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

