বিদ্যুতের মূল্য সমন্বয়ে ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠী সুরক্ষিত থাকবে: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন|ছবি: সংগৃহীত

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট এবং দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বিদ্যুতের মূল্য সমন্বয়ের ক্ষেত্রে ৬৫ শতাংশ সাধারণ ও নিম্নআয়ের গ্রাহককে অতিরিক্ত চাপের বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি বিষয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: বাংলাদেশে হত্যাকাণ্ড নিয়ে মমতার মন্তব্য, ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান হিসেবে নির্ধারিত নীতিমালা ও মাপকাঠির ভিত্তিতে নিয়মিত মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে সরকারের মূল লক্ষ্য ছিল প্রান্তিক ও নিম্নআয়ের জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া।

তিনি বলেন, “এই সিদ্ধান্তে তুলনামূলকভাবে বেশি বিদ্যুৎ ব্যবহারকারী ও সচ্ছল গ্রাহকদের ওপর প্রভাব পড়বে। কিন্তু দেশের প্রায় ৬৫ শতাংশ সাধারণ ও নিম্নআয়ের বিদ্যুৎ গ্রাহক মূল্যবৃদ্ধির সরাসরি চাপের বাইরে থাকবেন।”

প্রেস ব্রিফিংয়ে সরকারের পক্ষে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের লিখিত বক্তব্য এবং সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ সময় তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বৈঠক, ৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন

জহির উদ্দিন স্বপন বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বাংলাদেশসহ আমদানিনির্ভর দেশগুলো বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। পাশাপাশি গত এক থেকে দেড় দশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে গড়ে ওঠা দুর্নীতি ও অনিয়মের প্রভাব এখনও বিদ্যমান।

তিনি আরও বলেন, “দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের সংস্কৃতি থেকে পুরো খাতকে বের করে এনে একটি স্বচ্ছ ও টেকসই ব্যবস্থায় ফিরিয়ে আনতে সময় প্রয়োজন। সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!