মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরসরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাবিনোদনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বাংলাদেশ

বগুড়ায় নতুন বিমানবন্দর, তৈরি হবে ফ্লাইং একাডেমিও

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:০৪ PM

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)|ছবি: সংগৃহীত

বগুড়ায় নতুন বিমানবন্দর নির্মাণের পাশাপাশি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। তিনি বলেন, এই একাডেমির মাধ্যমে দেশে নতুন পাইলট তৈরি করা হবে, যাতে দক্ষ জনবল সংকট দূর হয় এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীরাও পাইলট হওয়ার সুযোগ পান।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে ডিসিদের সঙ্গে সেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

মন্ত্রী জানান, দেশের বেশ কিছু বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও ও বগুড়ায় নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “চলতি মাসের ৭ তারিখে আমরা বগুড়ায় যাচ্ছি। সেখানে এয়ারপোর্টের পাশাপাশি একটি ফ্লাইং একাডেমি করার পরিকল্পনা রয়েছে, যাতে দেশে প্রয়োজনীয় পাইলট তৈরি করা যায়।”

তিনি আরও বলেন, জেলা প্রশাসক সম্মেলনের মূল আলোচনায় দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ছিল অন্যতম বিষয়। প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা পর্যটন স্থানগুলো সংস্কার ও উন্নয়নের মাধ্যমে পর্যটকদের আকর্ষণ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে মনপুরা ও নেত্রকোনার মতো এলাকাগুলোতে পর্যটন সুবিধা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা হল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করছে সরকার: শিক্ষামন্ত্রী

মন্ত্রী জানান, পর্যটন সঠিকভাবে গড়ে তোলা গেলে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে এবং দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। মাঠ পর্যায়ের প্রস্তাব অনুযায়ী মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও তিনি আশ্বাস দেন।

পর্যটকদের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন পর্যটকরা কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না পড়েন। পাশাপাশি কক্সবাজার সমুদ্রসৈকতকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন ও আকর্ষণীয় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ট্যাগ:ওসমানী স্মৃতি মিলনায়তনপর্যটকদের আকর্ষণবিমানবন্দর চালুর উদ্যোগবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমফ্লাইং একাডেমিবগুড়ায় নতুন বিমানবন্দর

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!