বঙ্গভবনে আনুষ্ঠানিক দায়িত্ব শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

জিটি রিপোর্ট

প্রকাশ:

পরিবার নিয়ে বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপ্রধান
পরিবার নিয়ে বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপ্রধান|ছবি: সংগৃহীত

সহধর্মিণী রাহাত আরা বেগমসহ পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনের বাসভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপ্রধান বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানায়। পরে অশ্বারোহী দলটি রাষ্ট্রপতির গাড়িকে এসকর্ট দিয়ে ক্রেডেনশিয়াল মাঠে নিয়ে যায়।

সেখানে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।

আরও পড়ুন: সংবিধান মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী

আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার কার্যালয়ে যান এবং সেখানে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এদিন তিনি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

গত শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে এলজিআরডি মন্ত্রী হিসেবে তিনি মিন্টো রোডের সরকারি বাসভবনে থাকতেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!