একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা

জিটি রিপোর্ট

প্রকাশ:

জাতীয়তাবাদী ছাত্রদল
জাতীয়তাবাদী ছাত্রদল|ছবি: সংগৃহীত

সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করার লক্ষ্যে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলা ও মহানগরে একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি অনুমোদন করা হয়।

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্যের গেজেট প্রকাশ

মহানগর ও জেলা পর্যায়ে ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—এই চারটি গুরুত্বপূর্ণ ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর মহানগর এবং নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা মহানগরে আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। অন্যদিকে বরিশাল, রবীন্দ্র, কিশোরগঞ্জ ও পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি এবং ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির নির্দেশনা জারি

কলেজগুলোর মধ্যে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি এবং জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এছাড়া রাজধানীর ঢাকা কলেজে নতুন করে বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের গতিশীলতা বাড়াতে এই ব্যাপক রদবদল ও নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!