মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বাংলাদেশ

একসঙ্গে নদীতে নেমেছিল ৫ শিশু, ফিরল নিথর দেহ হয়ে

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:৩৬ AM

চর চাকলা গ্রামে শোকের ছায়া
চর চাকলা গ্রামে শোকের ছায়া|ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে পদ্মা নদীর শাখা ‘মরা নদী’তে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চর চাকলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত নদীতে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় জানাজা শেষে চর চাকলা গোরস্থানে শিশুদের মরদেহ পাশাপাশি কবরে দাফন করা হয়।

নিহত শিশুদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। তারা সবাই একই পাড়ার বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়। একসঙ্গে পরিবারের পাঁচ শিশুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন: সমঝোতার প্রস্তাবেও নিতাই রায়ের সঙ্গে বসতে নারাজ নয়ন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত পদ্মার শাখা ‘মরা নদী’তে গোসল করতে নামে ওই পাঁচ শিশু। পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই তারা একে একে তলিয়ে যেতে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের কেউ সাঁতার জানত না।

ঘটনার সময় স্থানীয় এক নারী শিশুদের পানিতে হাবুডুবু খেতে দেখে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে উদ্ধার অভিযান চালিয়ে পানির নিচ থেকে পাঁচ শিশুকে নিথর অবস্থায় উদ্ধার করেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

আরও পড়ুন: মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১টার দিকে শিশুরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয়। তারা পরস্পরের আত্মীয় ও একই পাড়ার বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি দাফন-কাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরবর্তীতেও আরও সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান জানান, নিহত শিশুদের স্বজনদের আকুতি ও স্থানীয়দের সম্মতিতে একই গোরস্থানে পাশাপাশি পাঁচটি কবর খোঁড়া হয়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।

একসঙ্গে পাঁচ শিশুর এমন মৃত্যুতে চর চাকলা গ্রামসহ আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোক ও শোকের মাতম।

ট্যাগ:শোকের মাতমনিহতশিশুরাজশাহীপানিতে ডুবে মৃত্যু

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!