এসএসসি পরীক্ষাকেন্দ্র এলাকায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ অনুরোধ

জিটি রিপোর্ট

প্রকাশ:

এসএসসি পরীক্ষা কেন্দ্র এলাকায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ অনুরোধ
এসএসসি পরীক্ষা কেন্দ্র এলাকায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ অনুরোধ|ছবি: জিটি/এআই

আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে রাজধানীর ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কেন্দ্রসংলগ্ন সড়কে অপ্রয়োজনীয় যান চলাচল ও পার্কিং থেকে বিরত থাকার জন্য নগরবাসী ও চালকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন, আহ্বায়ক মনিরা-সদস্যসচিব মিতু

শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে, যা ঢাকা মহানগরের ১২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষাকালীন সময়ে পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখা ও সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার: ববি হাজ্জাজ

নির্দেশনাগুলো হলো—

১. পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

২. যারা ব্যক্তিগত যানবাহনে কেন্দ্রে আসবেন, তারা কেন্দ্রের সামনে নামার পরিবর্তে কাছাকাছি কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে প্রবেশ করবেন। একইভাবে পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে নিকটবর্তী কম ব্যস্ত স্থান থেকে গাড়িতে উঠতে বলা হয়েছে।

আরও পড়ুন: সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু

৩. কোনো অবস্থাতেই পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কে যানবাহন পার্কিং করা যাবে না। এ ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

৪. অভিভাবকদের কেন্দ্রসংলগ্ন সড়কে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে। সড়কে অবস্থান করে যান চলাচলে বিঘ্ন ঘটানো সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দর পতন

৫. পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে থেকে জরুরি প্রয়োজন ছাড়া অন্য যাত্রীদের কেন্দ্রসংলগ্ন সড়ক এড়িয়ে চলতে বলা হয়েছে।

৬. পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্যদের অবস্থান নিষিদ্ধ থাকায় কেন্দ্রের আশপাশে অযথা ভিড় না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডিএমপি সবার সার্বিক সহযোগিতা কামনা করেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!