গাঢ় নীল-জলপাই রঙের ইউনিফর্মে ফিরছে পুলিশ

জিটি রিপোর্ট

প্রকাশ:

এখন থেকে পুলিশ সদস্যদের ইউনিফর্ম হবে গাঢ় নীল ও হালকা অলিভ রঙের সংমিশ্রণে
এখন থেকে পুলিশ সদস্যদের ইউনিফর্ম হবে গাঢ় নীল ও হালকা অলিভ রঙের সংমিশ্রণে |ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের ইউনিফর্মে আবারও গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ইউনিফর্মের রঙ আগের নকশা অনুযায়ী নির্ধারণ করা হলেও সব পর্যায়ের সদস্যদের প্যান্টের রঙ হবে খাকি। পুলিশ সদর দপ্তরের প্রকাশিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ইউনিফর্মের নকশায় কিছু পরিবর্তন আনা হলেও রঙের মূল কাঠামো আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জেলা ও অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যরা গাঢ় নীল রঙের শার্ট পরবেন।

অন্যদিকে সব মেট্রোপলিটন পুলিশের শার্ট হবে হালকা অলিভ বা জলপাই রঙের। তবে সব ইউনিটের পুলিশ সদস্যদের প্যান্টের রঙ এককভাবে খাকি নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!