মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাভিডিওঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তি
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরসরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাবিনোদনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি-বিরোধী দল নিয়ে ১০ সদস্যের বিশেষ কমিটি

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫১ PM

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন
জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন|ছবি: সংগৃহীত

দেশে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের একটি প্রস্তাবিত কমিটি জাতীয় সংসদে অনুমোদন পেয়েছে। গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে এ কমিটির কার্যকাল নির্ধারণ করা হয়েছে ৩০ দিন। আজ রবিবার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চিফ হুইপ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাবটি উপস্থাপন করেন।

চিফ হুইপ জানান, সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণে সরকার ও বিরোধী দল একমতে পৌঁছেছে। সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতা উভয়েই কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেছেন। তিনি আরও বলেন, জনগণের স্বার্থে সরকার সব পক্ষের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত এবং বিরোধীদলীয় নেতাও জাতীয় সমস্যা সমাধানে সংসদকে কেন্দ্রবিন্দু হিসেবে দেখছেন।

আরও পড়ুন: গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে চাকরি, পদ ৭১, আবেদন শুরু ২৭ এপ্রিল

তিনি প্রস্তাব উত্থাপন করে বলেন, সংবিধানের ৭৬ অনুচ্ছেদ ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুযায়ী জ্বালানি খাতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ, সুপারিশ প্রণয়ন এবং সংসদে প্রতিবেদন দাখিলের জন্য সংসদ সদস্যদের সমন্বয়ে ১০ সদস্যের এই কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।

সরকারি দলের পক্ষ থেকে কমিটির সদস্যরা হলেন— জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ এর সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন, মানিকগঞ্জ-২ এর সংসদ সদস্য মইনুল ইসলাম শান্ত এবং শরীয়তপুর-৩ এর সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। কমিটির সভাপতি করা হয়েছে মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকুকে।

আরও পড়ুন: ভর্তুকি ও পাচারের ঝুঁকি বিবেচনায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি

অন্যদিকে বিরোধী দলের সদস্যরা হলেন— সাইফুল আলম মিলন (ঢাকা-১২), আবদুল বাতেন (ঢাকা-১৬), মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫)।

ট্যাগ:জ্বালানি সংকট মোকাবিলাজ্বালানি তেলজ্বালানি সংকটজ্বালানিজ্বালানি তেল সংকটজ্বালানি সরবরাহজ্বালানি ঘাটতি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!