গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে তিনি কারাগার থেকে বের হন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।
কারা সূত্রে জানা গেছে, আদালত আগেই সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছিলেন। তবে বুধবার সন্ধ্যায় জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
আরও পড়ুনঃ বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি
জেলার শিরিন আক্তার বলেন, বুধবার রাত ১০টা ১০ মিনিটে সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর তা যাচাই করে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মুক্তির পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।

