মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

জিটি রিপোর্ট

প্রকাশ:

নতুন দায়িত্বে সাফল্য কামনা পুতিনের
নতুন দায়িত্বে সাফল্য কামনা পুতিনের|ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ঢাকার রুশ দূতাবাস জানায়, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পাঠানো এক অভিনন্দন বার্তায় পুতিন আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে মির্জা ফখরুলের সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর মঙ্গল, সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রচেষ্টায় সফলতা কামনা করেন তিনি।

পুতিনের এই অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্কের প্রতিফলন ঘটেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!