মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের ভিক্ষুক বানিয়েছে হাসিনা: সাইদুর রহমান বাচ্চু

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৪ PM

মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে আনার আহ্বান
মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে আনার আহ্বান|ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তাঁর ভাষায়, অনুদাননির্ভর ব্যবস্থার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মানুষের কাছে হাত পাততে বাধ্য করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের উপহার প্রদান এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জামায়াত ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

সাইদুর রহমান বাচ্চু বলেন, মুক্তিযোদ্ধারা কোনো অনুদান বা চেক পাওয়ার আশায় মুক্তিযুদ্ধে অংশ নেননি। তারা যুদ্ধ করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা রক্ষা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে। তিনি দাবি করেন, কোটা ইস্যুকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের অযথা বিতর্কের মধ্যে ফেলা হয়েছে, যা তাদের সম্মানের জন্যও ক্ষতিকর।

বিএনপির এই নেতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে বলেন, তাঁর প্রতি অন্যায় করা হলেও সে সময় অনেক মুক্তিযোদ্ধা প্রকাশ্যে প্রতিবাদ করেননি। একই সঙ্গে তিনি জুলাইয়ের কোটা আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পাশাপাশি ছাত্রদের আত্মত্যাগের মধ্য দিয়েই সরকার পরিবর্তনের পথ তৈরি হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন: স্পিকার

বক্তব্যে তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার এবং সাংবাদিক ও আলেমদের ওপর দমন-পীড়নের অভিযোগও তোলেন।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ২৩ জন বীর মুক্তিযোদ্ধা, ১০ জন মেধাবী শিক্ষার্থী এবং ৪১ জন অসহায় রোগীর মধ্যে মোট ৮ লাখ ৮০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।

ট্যাগ:বিএনপি নেতামুক্তিযোদ্ধাআর্থিক অনুদানফ্যাসিস্ট শেখ হাসিনাফকির

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!