প্রতারণার অভিযোগে আবারও গ্রেপ্তার চিত্রনায়িকা ববির স্বামী

জিটি রিপোর্ট

প্রকাশ:

লশানে অভিযানে ধরা পড়লেন প্রতারণার মামলার আসামি আবুল বাশার
লশানে অভিযানে ধরা পড়লেন প্রতারণার মামলার আসামি আবুল বাশার|ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের একটি বাসার বাথরুমে বিশেষভাবে নির্মিত ফলস সিলিংয়ের ভেতর আত্মগোপন করে থাকা অবস্থায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।

শনিবার (২০ জুন) সকালে গুলশান-২ এর ২৮ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাত থেকেই বাসাটি নজরদারিতে রাখা হয়েছিল। পরে তল্লাশি চালিয়ে বাথরুমের পেছনে গোপন সিলিংয়ে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

ডিএমপির গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, আবুল বাশারের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে কয়েকদিন ধরে তাকে নজরদারিতে রাখা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গুলশানসহ রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। গুলশান থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের অক্টোবরে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পান আবুল বাশার। পরে তিনি আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!