জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য গোপালগঞ্জের কয়েকটি এলাকায় রবিবার (২ আগস্ট) টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১ আগস্ট) ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশের গাছের ডালপালা কর্তন এবং জরুরি উন্নয়নমূলক কাজের কারণে ১১ কেভি মোহাম্মদ পাড়া ফিডারের আওতাধীন এলাকায় রবিবার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: সরকারকে পাঁচ বছর দেশ চালাতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
বিদ্যুৎহীন এলাকার মধ্যে রয়েছে বটতলা, গো হাটা রোড, শিক্ষক পল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাদমারী, ব্যাংক পাড়া, হীরা বাড়ি, মোহাম্মদ পাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ি, ইসলামবাগ, মান্দারতলা ও আশ্রম রোড।
সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ওজোপাডিকো। কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হচ্ছে। ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতাও কামনা করা হয়েছে।

