মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিইন্টার্নশিপবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বাংলাদেশ

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে দুদকের আবেদন

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:১০ PM

দেশে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইল দুদক
দেশে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইল দুদক|ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুর্নীতির মামলার ১০ আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবেদনকৃত তালিকায় শেখ হাসিনার পরিবারের সদস্যদের পাশাপাশি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ এবং এস আলম গ্রুপের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন।

দুদক সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার স্বার্থে এসব ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন

সম্প্রতি দুদকের মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ গ্রেফতার করে। এরই মধ্যে তাকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে দুদক। এ ঘটনাকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের দেশে ফেরাতে রেড নোটিশের কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ গণমাধ্যমকে জানান, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী এবং দুই ভাইয়ের বিরুদ্ধেও একই ধরনের আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: কাফরুলে ইট নিক্ষেপে আহত যুবকের মৃত্যু, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মনে করে, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিকভাবে সংবেদনশীল ব্যক্তিদের প্রত্যর্পণ জটিল হতে পারে, তবে দুর্নীতির মামলায় যথাযথ প্রমাণ ও আইনি ভিত্তি থাকলে প্রক্রিয়াটি তুলনামূলক সহজ হতে পারে।

অন্যদিকে, গত ফেব্রুয়ারিতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন অনুমোদিত হলেও আইনি জটিলতার কারণে এখনো ইন্টারপোলের কাছে চূড়ান্ত আবেদনপত্র পাঠানো সম্ভব হয়নি বলে জানিয়েছে দুদক।

ট্যাগ:অনিয়ম ও দুর্নীতিরেড নোটিশইন্টারপোলশেখ হাসিনাপুতুলএস আলম গ্রুপদুদক

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!