সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জিটি রিপোর্ট

প্রকাশ:

বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ চলবে
বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ চলবে|ছবি: সংগৃহীত

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আওতাধীন হাসনাবাদ জোনাল অফিসের কয়েকটি এলাকায় লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৬ জুলাই) প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (৫ জুলাই) এক বার্তায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় আব্দুল্লাহপুর ফিডার ও কালীগঞ্জ ফিডারের আওতাধীন হাসনাবাদ হাউজিং, বেয়ারা, মজিদ বেয়ারা, জিন্দাপীর মাজার, জিএস তলা, তেঘরিয়া, ইকুরিয়া এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ ফাইনালের আগেই কি মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল?

এ ছাড়া জাজিরা ফিডারের আওতাধীন স্ট্যান্ড বাজার, নতুন বাক্তার চর, পুরান বাক্তার চর, কোন্ডার চর, খুনের চর, মধ্যের চর ও মোল্লা বাজার এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ থাকবে না।

বার্তায় বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!