মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
বাংলাদেশ

সংবিধান ও ‘জুলাই সনদে’ ঐকমত্যের আহ্বান আইনমন্ত্রীর

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৮ PM

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান|ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জাতীয় সংসদে সংবিধান সংশোধন ও ‘জুলাই সনদ’-এর আলোকে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, অতীতে রাজনৈতিক বিভাজন থাকলেও বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সব রাজনৈতিক শক্তির ঐক্য প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত ৪৯, গেজেট প্রকাশে প্রস্তুত ইসি

মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গণআন্দোলন বা বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতেই গণতান্ত্রিক অগ্রগতি হয়েছে। বাংলাদেশেও ‘জুলাই সনদ’-এর আলোকে একটি গ্রহণযোগ্য জাতীয় ঐকমত্য গড়ে তোলা জরুরি।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কিছু রাজনৈতিক প্রস্তাবে ‘জুলাই সনদ’-এর বিষয়টি যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তবে সংলাপ ও আলোচনার মাধ্যমে এ বিষয়ে সমাধান সম্ভব বলেও আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: ৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে

এ সময় তিনি সংসদে অর্থনীতি, কৃষি, সামাজিক নিরাপত্তা ও সাধারণ মানুষের কল্যাণ সংক্রান্ত বিষয়গুলোতে আরও বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করার আহ্বান জানান। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়নের ওপরও জোর দেন।

সবশেষে, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী।

ট্যাগ:আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানজাতীয় সংসদজুলাই সনদ বাস্তবায়নজুলাই গণঅভ্যুত্থানের চেতনাজাতীয় ঐকমত্য

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!