সরকারি ভ্যাকসিন না দেওয়ায় দুইজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

জিটি রিপোর্ট

প্রকাশ:

হাসপাতাল পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রমাণ
হাসপাতাল পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রমাণ|ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করে সরকারি ওষুধ ও ভ্যাকসিন সরবরাহে অনিয়মের অভিযোগে দুইজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন।

রোববার (২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন।

পরিদর্শনের সময় কুকুরের কামড়ে আহত এক রোগীর সঙ্গে কথা বলেন মন্ত্রী। রোগীর কাছে জানতে চাইলে তিনি জানান, হাসপাতাল থেকে ভ্যাকসিন না পেয়ে বাইরে থেকে ১ হাজার ৩০ টাকা দিয়ে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন কিনতে হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে জানতে চান, সরকারি অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন হাসপাতালে মজুত থাকা সত্ত্বেও কেন রোগীদের তা সরবরাহ করা হচ্ছে না।

আরও পড়ুন: আগস্টে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রোগীর স্বজনরা জানান, সকালে কুকুরে কামড়ানো এক নারী চিকিৎসার জন্য হাসপাতালে এলে তাকে জানানো হয় ভ্যাকসিন নেই এবং বাইরে থেকে কিনে আনতে হবে। পরে তারা নিজ খরচে ভ্যাকসিন সংগ্রহ করেন। ঠিক সেই সময় হাসপাতাল পরিদর্শনে এসে বিষয়টি জানতে পারেন স্বাস্থ্যমন্ত্রী।

ঘটনার সত্যতা প্রাথমিকভাবে পাওয়ার পর সরকারি ওষুধ সাধারণ রোগীদের না দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট দুইজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!