তুরাগে আওয়ামীলীগের ৭ নেতা-কর্মীর লাশের খবর গুজব: পুলিশ হেডকোয়ার্টার্স

জিটি রিপোর্ট

প্রকাশ:

তুরাগ নদীতে লাশ ভাসার খবর গুজব
তুরাগ নদীতে লাশ ভাসার খবর গুজব|ছবি: জিটি

তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে—সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এমন সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

রোববার (২৮ জুন) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এতে আরও বলা হয়, এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

আরও পড়ুন: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

পুলিশের ভাষ্য অনুযায়ী, গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!