‎উত্তরায় কোটি টাকার কোকেনসহ গ্রেপ্তার ২

জিটি রিপোর্ট

প্রকাশ:

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১ দুজনকে গ্রেপ্তার করে
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১ দুজনকে গ্রেপ্তার করে|ছবি: সংগৃহীত

‎রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে র‍্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। ‎

‎মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, মঙ্গলবার ফিফট অ্যালায়েন্স গ্লোবাল ট্রেডিং লিমিটেডের অফিসের অভ্যর্থনা কক্ষের সামনে থেকে মো. সাইদুজ্জামান কাজল (৪৭) ও মো. মজনু মিয়া (৪৬) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৮০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব। ‎

আরও পড়ুন: জনবান্ধব কর্মসূচিতে বাধা দিলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে

‎গ্রেফতার সাইদুজ্জামান কাজল বর্তমানে দক্ষিণখানের আজমপুর কাঁচাবাজার এলাকায় বসবাস করেন। অপর দিকে মজনু মিয়া ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন।

র‍্যাব জানায়, মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হয়েছে। ‎

‎গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!