গত আগস্টে দেশে ২ দশমিক ৯৭ বিলিয়ন বা ২৯৭ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের বছরের একই মাসের তুলনায় প্রবাসী আয়ের এ প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৫ শতাংশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রেমিট্যান্সের হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে দেশে ২ দশমিক ৬৮ বিলিয়ন বা ২৬৮ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে, গত বছরের একই মাসের তুলনায় চলতি বছরের আগস্টে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৯ কোটি বা ২৯০ মিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়ুন: শিক্ষার্থীদের নাম ও জন্মতারিখ সংশোধনে ঢাকা বোর্ডের জরুরি নোটিশ
তবে টানা তিন মাস ধরে দেশে আসা মাসিক রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলারের নিচেই রয়েছে। এর আগে জুনে ২ দশমিক ৮২ বিলিয়ন এবং জুলাইয়ে ২ দশমিক ৮৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল।

