দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং নতুন দর নির্ধারণ করেছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৮৫ টাকা। ফলে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪০ টাকা।
আরও পড়ুন: শিক্ষার্থীদের নাম ও জন্মতারিখ সংশোধনে ঢাকা বোর্ডের জরুরি নোটিশ
এ ছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৮ হাজার ১৩০ টাকা, যা প্রতি ভরিতে ২ লাখ ১১ হাজার ৪৬১ টাকা। ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৫ হাজার ৫৭০ টাকা, ফলে প্রতি ভরির দাম হয়েছে ১ লাখ ৮১ হাজার ৬১০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৭২০ টাকা, যা প্রতি ভরিতে ১ লাখ ৪৮ হাজার ৩৬২ টাকা।
সোনার পাশাপাশি রুপার অলংকারের দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি গ্রামের দাম (ভ্যাটসহ) ৩৯৫ টাকা, ফলে প্রতি ভরির দাম হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট রুপার প্রতি গ্রামের দাম ৩৭৫ টাকা, যা প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা। ১৮ ক্যারেট রুপার প্রতি গ্রামের দাম ৩২৫ টাকা, ফলে প্রতি ভরির দাম ৩ হাজার ৭৯১ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২৪৫ টাকা, যা প্রতি ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা।
আরও পড়ুন: সামুদ্রিক অর্থনীতিতে সম্ভাবনা থেকে বাস্তবায়নের পথ সুগম করা প্রয়োজন: আশিক চৌধুরী
বাজুস জানিয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা অনুযায়ী মজুরি পৃথকভাবে প্রযোজ্য হবে। বাজুসের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

