ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

জিটি রিপোর্ট

প্রকাশ:

ভোজ্যতেলের দাম আবারও বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন
ভোজ্যতেলের দাম আবারও বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন|ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও পরিবহন ব্যয় বেড়েছে উল্লেখ করে ভোজ্যতেলের দাম আবারও বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা এবং খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৭ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে তারা।

ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী, ১১ জুলাই থেকে নতুন দাম কার্যকরের কথা থাকলেও সরকার এখনো চূড়ান্ত অনুমোদন দেয়নি।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে দাম বাড়ানোর অনুমতি মেলেনি। পরে আরেকটি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে

আরও পড়ুন: বৈদেশিক ঋণ পরিশোধে রেকর্ড, ১৪ বছরে সর্বনিম্ন ঋণের প্রতিশ্রুতি

এর আগে গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়ানোর অনুমতি দেয়। তখন এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ৯৫৫ টাকা থেকে বেড়ে ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৬ টাকা থেকে ১৮০ টাকা করা হলেও খোলা পাম তেলের দাম ১৬৬ টাকাই অপরিবর্তিত রাখা হয়েছিল। নতুন প্রস্তাবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি আরও ১৭ টাকা বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীরা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!