কয়েক দফা কমার পর বাড়ল সোনার দাম, ভরি কত?

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাড়ল সোনার দাম
বাড়ল সোনার দাম|ছবি: সংগৃহীত

টানা চার দফা দাম কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সন্ধ্যা ৭টা থেকেই কার্যকর হবে।

আরও পড়ুন: বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!