মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
অর্থনীতি

রাজধানীতে বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:৩০ PM

মাছ, মুরগি, ডিম ও শাক-সবজির দাম বেড়েছে
মাছ, মুরগি, ডিম ও শাক-সবজির দাম বেড়েছে|ছবি: জিটি ফটো

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজধানীর কাঁচাবাজারে মাছ, মুরগি, ডিম ও শাক-সবজির দাম বেড়েছে। সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন ব্যাহত হওয়ায় এসব পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, টাউনহল কাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে প্রতি ডজন ডিম ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে আগে ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হওয়া অনেক সবজির দাম বেড়ে ৬০ থেকে ৮০ টাকায় পৌঁছেছে। গত সপ্তাহে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন মানভেদে ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ

কারওয়ান বাজারের ডিম বিক্রেতা মানিক বলেন, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। ফলে প্রতি ডজন ডিম আগের তুলনায় ১০ থেকে ১৫ টাকা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

মাছের বাজারেও ক্রেতাদের স্বস্তি নেই। বর্তমানে সাইজভেদে পাঙাশ মাছ ২০০ থেকে ২৫০ টাকা, মাঝারি ও বড় তেলাপিয়া ২২০ থেকে ৩০০ টাকা, রুই ২৫০ থেকে ৪৫০ টাকা, কার্প ২৫০ থেকে ২৬০ টাকা, কাতল ৪০০ থেকে ৫০০ টাকা এবং ট্যাংরা ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া ভেটকি মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা, চাষের কই ২০০ থেকে ২৫০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪০০ টাকা এবং চিংড়ি সাইজভেদে ৭০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মলা মাছও ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে।

আরও পড়ুন: কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আংশিক খোলার প্রস্তুতি, নিম্নাঞ্চলে সতর্কতা

মুরগির বাজারেও দাম ঊর্ধ্বমুখী। বর্তমানে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৬৫ থেকে ১৮০ টাকা। অন্যদিকে সোনালি মুরগি জাতভেদে ৩২০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে এক সপ্তাহ আগে এর দাম ছিল ২৯০ থেকে ৩৩০ টাকা।

বিক্রেতাদের ভাষ্য, বন্যা পরিস্থিতির উন্নতি এবং বিভিন্ন অঞ্চল থেকে পণ্যের সরবরাহ স্বাভাবিক হলে মাছ, সবজি ও অন্যান্য নিত্যপণ্যের দাম কিছুটা কমতে পারে। তবে আপাতত বাজারে স্বস্তি ফেরার সম্ভাবনা কম।

ট্যাগ:বাজারমাছ মুরগিসবজির দামবন্যারাজধানীর কারওয়ান বাজার

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!