ওয়াসা বাড়াল পানির দাম

T

TGT Admin

1 min read
প্রকাশ:

বৃদ্ধি পেল পানির দাম
বৃদ্ধি পেল পানির দাম|ছবি: সংগৃহীত

অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স খরচ বাড়ার কারণে গ্রাহক পর্যায়ে পানির দাম বাড়িয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)।

ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত গত ২৬ ফেব্রুয়ারি জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা ওয়াসার কর্মসম্পাদন সহায়তা কমিটির ১৪তম সভায় অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স খরচ বৃদ্ধি পাওয়ায় ওয়াটার এটিএম বুথের প্রতি লিটার পানির দাম ০.৮০ (ভ্যাট+ট্যাক্সসহ) টাকা থেকে ১.০০ (ভ্যাট+ট্যাক্সসহ) টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পানির দাম বাড়ানোর এই আদেশ রোববার (১ মার্চ) থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!