বিসিবির প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছেন হাবিবুল বাশার

T

TGT Admin

1 min read
প্রকাশ:

হাবিবুল বাশার সুমন
হাবিবুল বাশার সুমন|ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার ও বর্তমান গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। ব্যক্তিগত কারণে তিনি এই দায়িত্বে থাকতে  আর আগ্রহী নন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ইমেইলে সেকথা জানিয়ে দিয়েছেন। এমন পরিস্থিতিতে পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের কথা বিবেচনা করছে বিসিবি।

এ বিষয়ে গণমাধ্যমকে হাবিবুল বাশার সুমন বলেন, ‘হ্যাঁ, বিসিবি থেকে আমি আজই প্রস্তাব পেয়েছি। তবে একটু সময় নিয়েছি ভেবে দেখার জন্য।’ 

হাবিবুল বাশার সুমন ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পান। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন বাশারকে আবার নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনতে চায় বোর্ড।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!