জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিংয়ে পাঠাল উইন্ডিজকে

T

TGT Admin

1 min read
প্রকাশ:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ মাঠে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ মাঠে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ |ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ দুই গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ফলে শুরুতে ব্যাটিং করবে ক্যারিবীয়রা।

এবারের আসরে ‘জায়ান্ট কিলার’ হিসেবে আবির্ভূত হয়েছে জিম্বাবুয়ে। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে কোনো ম্যাচেই হারেনি তারা। ওমানকে হারিয়ে আসর শুরুর পর অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে বড় চমক দেখায় দলটি। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হলেও শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সুপার এইটে পা রাখে তারা।

অন্যদিকে গত এক বছর টি টোয়েন্টিতে খুব একটা ছন্দে না থাকলেও এবারের বিশ্বকাপে দারুণ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। ‘সি’ গ্রুপে নিজেদের সব ম্যাচে জিতে অপরাজিত থেকেই সুপার এইটে জায়গা করে নিয়েছে তারা। গ্রুপ পর্বে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইতালি ও নেপালকে হারিয়েছে ক্যারিবীয়রা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!