স্যাঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ ভারতকে তুলল সেমিফাইনালে

T

TGT Admin

2 min read
প্রকাশ:

৯৭ রানে অপরাজিত স্যাঞ্জু স্যামসন ভারতকে তুলে দেন সেমিফাইনালে
৯৭ রানে অপরাজিত স্যাঞ্জু স্যামসন ভারতকে তুলে দেন সেমিফাইনালে|ছবি: সংগৃহীত

স্যাঞ্জু স্যামসন একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। অপরাজিত ৯৭ রানের ইনিংসে ভারত জাতীয় ক্রিকেট দল পাঁচ উইকেটের জয় তুলে নিশ্চিত করেছে টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল।

১৯৬ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের বিপরীতে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এর আগে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আউট হন ইষাণ কিষাণও। আউট হওয়ার আগে দুজনই ১০ রান করে করেন।

তৃতীয় উইকেটে শুরুর চাপ সামলে নেন ওপেনার স্যাঞ্জু স্যামসন ও দলনেতা সূর্যকুমার যাদব। সেইসঙ্গে রান রেটটাও ঠিক রাখেন তারা। দুজন মিলে গড়েন ৫৮ রানের জুটি। 

এর আগে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় ক্যারিবীয়রা। ওপেনিং জুটিতে আসে ৬৮ রান। ৩৩ বলে ৩২ রান করে আউট হন ওপেনার ও দলনেতা সাই হোপ। আরেক ওপেনার রোস্টন চেজের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪০ রান।

ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি অনফর্ম ব্যাটার শিমরন হেটমায়ার ও শেরফাইন রাদারফোর্ড। ১২ বলে ২৭ রান আউট হন হেটমায়ার। আর ৯ বলে ১৪ রান করেন রাদারফোর্ড।

ইনিংসের শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রোভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার। দুজন মিলে গড়েন ৬০ রানের জুটি। তাতেই বড় সংগ্রহ পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 

ভারতের সবচেয়ে সফল বোলার জাস্প্রীত বুমরাহ। ৪ ওভারে ৩৬ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন এই ডানহাতি পেসার। এছাড়া একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!