এসএসসির ফল সোমবার, দেখবেন যেভাবে

জিটি রিপোর্ট

প্রকাশ:

পরীক্ষার্থীরা ওয়েবসাইট, এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবেন
পরীক্ষার্থীরা ওয়েবসাইট, এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবেন|ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে সোমবার (১০ আগস্ট)। পরীক্ষার্থীরা ওয়েবসাইট, এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান।

ওয়েবসাইটে ফল দেখার নিয়ম

educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে Examination থেকে SSC/Dakhil, এরপর পরীক্ষার বছর ও শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। তারপর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সিকিউরিটি ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করলে ফল দেখা যাবে।

এসএমএসে ফল জানার নিয়ম

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: SSC DHA 123456 2026

আরও পড়ুন: ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন্ত

মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষার্থীদের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য Dakhil লিখে বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: Dakhil MAD 123456 2026

ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইলে ফল পৌঁছে যাবে।

কারিগরি শিক্ষা বোর্ড

এসএমএসে ফল জানতে SSC লিখে বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: SSC TEC 123456 2026

প্রতিষ্ঠানভিত্তিক ফল

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফল দেখতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট কর্নারে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!