ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, দেখুন এখানে

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

মাদ্রাসা শিক্ষার্থী
মাদ্রাসা শিক্ষার্থী|ছবি: সংগৃহীত

মাদ্রাসার পঞ্চম শ্রেণির ইবতেদায়ি ও অষ্টম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রকাশিত তালিকায় কেন্দ্রস্থিত মাদ্রাসার নামও উল্লেখ করা হয়েছে। তালিকায় কোনো সংশোধনের প্রয়োজন হলে আগামী ১৭ অক্টোবরের মধ্যে বোর্ডের চেয়ারম্যানের দপ্তরে ইমেইলে লিখিত আবেদন পাঠাতে হবে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার কেন্দ্রের তালিকা কেন্দ্রস্থিত মাদ্রাসার নামসহ প্রকাশ করা হয়েছে।

এতে আরও বলা হয়, প্রকাশিত তালিকায় কেন্দ্রস্থিত মাদ্রাসার নামে কোনো সংশোধনী থাকলে আগামী ১৭ অক্টোবরের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দপ্তরে ইমেইলের মাধ্যমে লিখিত আবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

কেন্দ্র তালিকা দেখুন

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!