মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
শিক্ষা

মাধ্যমিকে পড়ুয়া শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দিচ্ছে সরকার, আবেদন শুরু আজ

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৩:৪৯ PM

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট|ছবি: সংগৃহীত

সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এ সহায়তার জন্য অনলাইনে আবেদন আহ্বান করেছে।

বৃহস্পতিবার (১৪ মে) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। এ তথ্য ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন করবে সরকার: শিক্ষামন্ত্রী

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা নির্ধারিত অনলাইন লিংকে ১৪ মে সকাল ৯টা থেকে ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবে।

আবেদনকারীদের ক্ষেত্রে কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর বা জিপিএ ৫ স্কেলে ৩.৫০ অর্জন এবং পিতা-মাতা বা অভিভাবকের বার্ষিক আয় সর্বোচ্চ ৩ লাখ টাকা।

এছাড়া আবেদনকালে জন্মনিবন্ধন, পিতা-মাতার এনআইডি, ছবি এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপলোড করতে হবে। বিশেষ ক্ষেত্রে— যেমন এতিম, প্রতিবন্ধী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে রিসোর্স পুল গঠনের উদ্যোগ সরকারের

হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে, কোনো হার্ডকপি জমা দিতে হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ভর্তিসহায়তা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকাল ৪টা) নির্ধারিত হেল্পলাইন নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো— ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ এবং ০১৭৭৮৯৬৪১৫৬।

এস/এম

ট্যাগ:প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টআর্থিকভাবে অসচ্ছলমেধাবী শিক্ষার্থীসরকারি ও বেসরকারিশিক্ষা সহায়তাট্রাস্ট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!