নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন ২৪ জানুয়ারি, রেজিস্ট্রেশন করবেন যেভাবে

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন আগামী ২৪ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে অংশ নিতে আগ্রহী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিগ্রি ও প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীদের আগামী ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সমাবর্তন কমিটির সদস্য-সচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ৮ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে সমাবর্তনে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।

রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইটে ভিজিট করতে হবে। বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং সমাবর্তনের নির্ধারিত ওয়েবসাইটে।

নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ডিগ্রি বা প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সূত্রঃ দিনকাল পত্রিকা

WhatsApp Image 2026-10-12 at 9.35.31 PM.jpeg

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!