৪৭তম বিসিএসের সংশোধিত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশোধিত ফলাফলে পশু সম্পদ ক্যাডারে নতুন করে আরও ১৪ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ৬ কর্মকর্তা, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর চূড়ান্ত ফলাফল সংক্রান্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বিগত ২৮শে জুন জারীকৃত বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ০৬-তে বর্ণিত শর্তের আওতায় ও একই বিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে এতদ্দ্বারা উক্ত প্রকাশিত ফলাফলের অন্তর্ভুক্ত একটি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার পদে আরো ১৪টি রেজিস্ট্রেশন নম্বর সংযোজনপূর্বক (সর্বমোট ৬৮টি) পরিবর্ধিত ফলাফল প্রকাশ করা হলো, যা উল্লিখিত বিজ্ঞপ্তির এই পদ সংশ্লিষ্ট অংশের স্থলাভিষিক্ত হবে।

