৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
আরও পড়ুন: শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা প্রধানমন্ত্রীর
এর আগে পিএসসির প্রকাশিত সম্ভাব্য পরীক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত তারিখ ছিল আগামী ৩০ জুলাই ২০২৬। তবে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই ফলাফল প্রকাশ করল কমিশন।

