জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর’ পদে ২ কর্মী নিয়োগ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করতে হবে অনলাইনে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মার্চের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;
পদের নাম: সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ২টি;
দপ্তর/বিভাগ: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (১), পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর (১);
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন সরাসরি-ডাকযোগে
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের career.sust.edu তে দরকারি তথ্যা প্রদান করে প্রথমে প্রোফাইল তৈরি করে অনলাইনে আবেদন করতে হবে;
আবেদন ফি
আবেদন ফি বাবদ ৩০০ টাকা জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ মার্চ ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: শাবিপ্রবির অফিশিয়াল ওয়েবসাইট

