আদালতের নির্দেশে বৈধ হলো নুসরাত তাবাসসুমের মনোনয়ন

জিটি রিপোর্ট

প্রকাশ:

এনসিপি মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুম
এনসিপি মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুম|ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২ মে) বিষয়টি নিশ্চিত করেন দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রার্থী হিসেবে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: নুসরাতের প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা, যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় বিকেল ৪টা অতিক্রমের পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিতে গেলে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি। এ ঘটনায় তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!