আপিলে প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা, বহাল বিএনপির প্রার্থীরা

জিটি রিপোর্ট

প্রকাশ:

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানির প্রথম দিন শেষে এ সিদ্ধান্ত জানানো হয়
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানির প্রথম দিন শেষে এ সিদ্ধান্ত জানানো হয়|ছবি: সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনিরা শারমিন। তার মনোনয়ন বাতিলের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানির প্রথম দিন শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। ইসি জানায়, সরকারি চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় তার প্রার্থিতা বাতিল বহাল রাখা হয়েছে।

আরও পড়ুন: সরকারের সমালোচনা করে ফেসবুকে দীর্ঘ পোস্ট তাসনিম জারার

অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিন খানের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ না করায় তার প্রার্থিতা বহাল রয়েছে। একই সঙ্গে বিএনপির আরেক প্রার্থী মাধবী মার্মার মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।

আপিল নামঞ্জুর হওয়ায় ইসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন মনিরা শারমিন। অন্যদিকে, মাধবী মার্মার মনোনয়নের বিরুদ্ধে আপিল করা চন্দ্রা চাকমাও একই সিদ্ধান্ত নিয়েছেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!