সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত ৪৯, গেজেট প্রকাশে প্রস্তুত ইসি

জিটি রিপোর্ট

প্রকাশ:

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে|ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান।

তিনি জানান, আগামীকাল (বৃহস্পতিবার) এই ৪৯ জন প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

আরও পড়ুন: ৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে

চূড়ান্ত তালিকায় থাকা ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন প্রার্থী বৈধ হিসেবে গেজেটভুক্ত হচ্ছেন।

অন্যদিকে, একটি আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। ওই আসনের প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুম নামে এক প্রার্থীর মনোনয়নপত্র নতুন করে গ্রহণের আদেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!