ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা চিত্রনায়িকা পূর্ণিমা পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন। ওমরাহ পালনের পর স্যোশাল মিডিয়ায় ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী।
সোমবার (১২ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৪টি ছবি প্রকাশ করেন পূর্ণিমা। মদিনায় যাওয়ার পথে জেদ্দা মেট্রো রেলস্টেশনে তোলা পূর্ণিমার ছবিগুলো প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।
প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, আবায়া ডিজাইনের বোরকা পরেছেন অভিনেত্রী। কালো বোরকার সঙ্গে পরেছেন সাদা হিজাব। ক্যাপশনে পূর্ণিমা ওমরাহ পালন শেষে নিজের অনুভূতি জানান। লেখেন, 'সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।'
এরপর হ্যাশট্যাগ দিয়ে পূর্ণিমা, ওমরাহ ২০২৫ ও আবায়া স্টাইল শব্দগুলো জুড়ে দেন তিনি।
তারও আগে কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন অভিনেত্রী। সে ছবিতেও ভক্তদের প্রাণঢালা ভালোবাসা ও শুভকামনা পান তিনি। বছরের শুরুতে নায়িকার ওমরাহ পালনের পোস্টে মন্তব্যের ঘরে ভক্তদের শুভকামনায় ভাসছেন পূর্ণিমা। অনেক ভক্তই তার হজ্জ কবুলের দোয়া করেন।
ভক্তরা মনে করছেন, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে মদিনা সফর ও ওমরাহ পালন করছেন পূর্ণিমা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য ফেসবুকে উল্লেখ করেননি অভিনেত্রী।

