এসএসসি ও দাখিল পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নে

জিটি রিপোর্ট

প্রকাশ:

এসএসসি ও দাখিল পরীক্ষা
এসএসসি ও দাখিল পরীক্ষা|ছবি: সংগৃহীত

এসএসসি ও দাখিল পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের জন্য সাধারণ শিক্ষাধারার এসএসসির বিষয় কোডের সাথে মাদ্রাসা শিক্ষাধারার দাখিল স্তরের বিষয় কোড সমন্বয় করে নতুন কোড প্রকাশ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আরও পড়ুনঃ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডেনের ১০ স্কলারশিপ

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ বিষয় কোড ২০২৭ সাল থেকে কার্যকর হবে। দাখিল স্তরের বিষয়সমূহের পুরাতন কোড ও নতুন কোড সম্বলিত তালিকা প্রকাশ করা হলো। পুনর্নির্ধারিত নতুন বিষয় কোডসমূহ নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে দাখিল পরীক্ষা ২০২৭ থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল নটর ডেম কলেজ, আবেদন ১ থেকে ১০ সেপ্টেম্বর

এতে আরও বলা হয়, দাখিল পরীক্ষা ২০২৭ থেকে নিয়মিত পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, পরীক্ষার্থী সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রেরণ, প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র, ফলাফল প্রস্তুতকরণ, নম্বরপত্র, সনদপত্র এবং পরীক্ষা-সংশ্লিষ্ট অন্যান্য সকল কার্যক্রমে সংযুক্ত তালিকায় বর্ণিত নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে। অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে পূর্বের বিষয় কোড বহাল থাকবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!