চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ এ পরীক্ষার্থীদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারের বিষয়ে নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
আজ বুধবার (২২ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়েছে।
আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
আদেশে বলা হয়, পরীক্ষার্থীরা কেন্দ্রে কেবল ‘নন প্রোগ্রামেবল’ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
অনুমোদিত মডেলগুলো হলো এফএক্স-৮২এমএস ((fx-82MS), এফএক্স-১০০এমএস (fx-100MS), এফএক্স-৫৭০এমএস (fx-570MS), এফএক্স-৯৯১এমএস fx-991MS), এফএক্স-৯৯১এক্স (fx-991EX), এফএক্স-৯৯১ইএস (fx-991ES), এফএক্স-৯৯১ইএস প্লাস (fx-991ES PLUS), এবং এফএক্স-৯৯১সিডব্লিউ (fx-991CW)|
আরও পড়ুন: সরকারি ছুটি বাড়ল একদিন, জারি পরিপত্র
এতে আরও বলা হয়, এসব ক্যালকুলেটর ছাড়াও পরীক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এছাড়া সময় দেখার জন্য পরীক্ষার্থীরা কেবল কাঁটাযুক্ত ‘নন প্রোগ্রামেবল’ হাতঘড়ি ব্যবহার করার সুযোগ পাবে। কোনো ধরনের স্মার্টওয়াচ বা ডিজিটাল প্রোগ্রামেবল ঘড়ি কেন্দ্রে নেওয়া যাবে না।

