ফরম পূরণের সময় বাড়ল এইচএসসি পরীক্ষার

জিটি ডেস্ক

প্রকাশ:

ফরম পূরণের সময় বাড়ল এইচএসসি পরীক্ষা-২০২৬ এর
ফরম পূরণের সময় বাড়ল এইচএসসি পরীক্ষা-২০২৬ এর|ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৬ এর ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বিলম্ব ফি-সহ ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে ২৮ এপ্রিল পর্যন্ত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফি-সহ ফরম পূরণ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!