মন্ত্রীদের কে কোন দফতর পাচ্ছেন

T

TGT Admin

3 min read
প্রকাশ:

মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নিচ্ছেন
মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নিচ্ছেন|ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দায়িত্ব নিলেন। তার সঙ্গে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন ৪৯ জন। এর মধ্যে ২৫ জন পাচ্ছেন পূর্ণ মন্ত্রিত্ব। আর ২৪ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব।

এসব মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিরক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দফতর নিম্নরূপ:

১. বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

২. সালাহ উদ্দিন আহমদ- স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৩. আমীর খসরু মাহমুদ চৌধুরী- অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়।

৪. ইকবাল হাসান মাহমুদ টুকু- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

৬. ডা. এ জেড এম জাহিদ হোসেন- মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।

৭. ড. খলিলুর রহমান- পররাষ্ট্র মন্ত্রণালয়।

৮. আব্দুল আউয়াল মিন্টু- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক মন্ত্রণালয়।

৯. কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

১০. মিজানুর রহমান মিনু- ভূমি মন্ত্রণালয়।

১১. নিতাই রায় চৌধুরী- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

১২. খন্দকার আবদুল মুক্তাদির- বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

১৩. আরিফুল হক চৌধুরী- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

১৪. জহির উদ্দিন স্বপন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

১৫. আমিন উর রশিদ- কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য মন্ত্রণালয়।

১৬. আফরোজা খানম রিতা- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

১৭. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি- পানিসম্পদ মন্ত্রণালয়।

১৮. আসাদুল হাবিব দুলু- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

১৯. মো. আসাদুজ্জামান- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 

২০. জাকারিয়া তাহের- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।   

২১. দীপেন দেওয়ান- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

২২. আ ন ম এহসানুল হক মিলন- শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

২৩. সরদার মো. সাখাওয়াত হোসেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

২৪. ফকির মাহবুব আনাম- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

২৫. শেখ রবিউল আলম- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রীদের দফতর

১. এম রশিদুজ্জামান মিল্লাত- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

২. অনিন্দ্য ইসলাম অমিত- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

৩. মো. শরীফুল আলম- বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

৪. শামা ওবায়েদ ইসলাম- পররাষ্ট্র মন্ত্রণালয়।

৫. সুলতান সালাউদ্দিন টুকু- কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়।

৬. ব্যারিস্টার কায়সার কামাল- ভূমি মন্ত্রণালয়।

৭. ফরহাদ হোসেন আজাদ- পানিসম্পদ মন্ত্রণালয়।

৮. আমিনুল হক- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

৯. মীর মোহাম্মদ হেলালউদ্দিন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

১০. হাবিবুর রশিদ ও রাজিব আহসান- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়।

১২. আবদুল বারী- জনপ্রশাসন মন্ত্রণালয়। 

১৩. মীর শাহে আলম- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

১৪. জুনায়েদ আব্দুর রহিম সাকি- অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়।

১৫. ইশরাক হোসেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

১৬. ফারজানা শারমিন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।

১৭. শেখ ফরিদুল ইসলাম- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

১৮. মো. নুরুল হক নুর- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

১৯. ইয়াসের খান চৌধুরী- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

২০. এম ইকবাল হোসেইন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 

২১. এম এ মুহিত- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

২২. আহম্মদ সোহেল মঞ্জুর- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।   

২৩. ববি হাজ্জাজ- শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম-সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!