২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু

জিটি রিপোর্ট

প্রকাশ:

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৬ জন
একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৬ জন|ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৯ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১ শিশুর। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৬ জন। তাদের মধ্যে পরীক্ষায় ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৫৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৮৮ জন। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৬৭ শিশুর।

এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ২৩ জন।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ২৩৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ২২৯ জন।

এই পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৬ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!